ঢাকা | বঙ্গাব্দ

চান্দাইকোনা "গায়েব" এক কিলোমিটার রাস্তা চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 120
চান্দাইকোনা "গায়েব" এক কিলোমিটার রাস্তা চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। ছবির ক্যাপশন : গায়েব রাস্তা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সোনারাম গ্রামের চারমাথা বটতলা হতে হাবিলা গাড়ি রুদ্রপুর চাকিপাড়া পাকা রাস্তা পর্যন্ত একটি গ্রামীণ কাঁচা রাস্তা হঠাৎ গায়েব হয়ে যাওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 

প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বিলীন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত জন গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী কৃষকসহ সাধারণ মানুষ যাতায়াত করতেন। বিশেষ করে কৃষি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কিন্তু সম্প্রতি রাস্তাটির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, বর্তমানে সেখানে ফসলি জমির মাঠ দেখা যাচ্ছে, যার ফলে পায়ে হেঁটে চলাচলের পথটুকু সংকুচিত হয়ে পড়েছে। 

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় কার্যত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া বা ফসলের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। দ্রুত সময়ের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্ধার বা নতুন করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

এ বিষয়ের সত্যতা স্বীকার করে স্থানীয় ৫নং চান্দাইকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন রাস্তাটি দ্রুত উদ্ধার ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স